Sunday, September 6

হাজী মোন্তাজ উদ্দিনের মৃত্যুতে টঙ্গী বাসী শোকাহত

0

মেহেদী হাসান :- গাজীপুর টঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তাজিন লাইব্রেরীর মালিক হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পিতা ‘হাজী মোন্তাজ উদ্দিন’ গত ০৩.০১.২০১৯ ইং তারিখে মৃত্যু বরণ করেন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর । তাহার মৃত্যুতে টঙ্গী বাজার ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । মৃত্যু কালে মরহুম তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুম হাজী মোন্তাজ উদ্দিনের মৃত্যুর আগে তিনি ন্যায় বিচারক হিসাবে তার বেশ সুনাম ছিল । তিনি তার গ্রামের বাড়ি ইলিয়টগঞ্জ থানার চান্দীনা গ্রামে তীর চর এলাকায় একটি মসজিদ এবং একটি মাদ্রাসা নির্মান করেন ।

মরহুমের বড় ছেলে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে কথা বলে জানা যায় যে, তার বাবা মরহুম মোন্তাজ উদ্দিনের ইচ্ছে ছিলো একটি কওমি মাদ্রাসায় হেফজখানা খুলে দিবেন এবং আলীয়া মাদ্রাসার সামনে একটি মাঠ তৈরী করে দিবেন, যা ওনার বড় ছেলে সম্পূর্ণ করার অঙ্গীকার করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.