নিজস্ব প্রতিবেদন: আহলে বাইয়াতে রাসুল (সাঃ) স্মরণে চতুর্থতম শাহাদাতে কারবালা মাহফিল ১৩ জুলাই রাত ব্যাপী হাটহাজারী কাটিরহাট পশ্চিম ধলই সফিনগর হিম্মত চৌধুরী বাড়ি সংলগ্ন খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিল উদযাপন কমিটির সভাপতি, এইচ এম জসিম উদ্দিন জিকুর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আতাউর রহমান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খতিব হাজী সুলতান বিন সিরাজ মিয়া শাহী জামে মসজিদ পানির কল আলহাজ্ব মাওলানা মোঃ ওমর ফারুক নইমী (ম,জি, আ) , বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,খতিব কর্নেল হাট সিটি কর্পোরেশন বিপণী বিতান জামে মসজিদ হাফেজ মোঃ মনির উদ্দিন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নায়েবে সাজ্জাদানশীল শফি নলষগর গাউছিয়া খারিয়া দরবার শরীফ, শাহাজাদা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী।