Sunday, September 13

হাটহাজারীতে গ্যাস লাইনে বিস্ফোরণ: দুইজনের মৃত্যু

0

চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাসের সঞ্চালন লাইন বিস্ফোরিত হয়ে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- ৩ বছর বয়সী তামিম ও ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা। চিকিৎসকরা জানিয়েছেন, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকি দগ্ধরা হলেন- তামিমের মা সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার এক বছর সয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে ওই দুর্ঘটনা ঘটে। ওই ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায় বলে জানান হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর মোল্লা।

স্থানীয়রা আশঙ্কা করছেন, কোনোভাবে গ্যাসলাইন লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস জমে গিয়েছিলে। রাতে চুলায় আগুন দিতে গেলে গ্যাসের সঞ্চালন লাইন বিস্ফোরিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.