Saturday, September 12

হাটহাজারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

0

মঈন বাঙালী, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারীতে পানিতে ডুবে মো. সাঈদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার রঙ্গীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ ঐ এলাকার আব্দুল লতিফ বাড়ির ভাড়াটিয়া মো.রুবেল হোসেনের ছেলে ও আলীপুর তালিমুল কুরআন নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, হোটেল কর্মচারী নোয়াখালী জেলার রুবেল হোসেনের ছেলে সাঈদ ছুটির দিনে বাড়ির পাশে সঙ্গীদের সঙ্গে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। প্রায় আধাঘণ্টা পর সাঈদকে পুকুরের পানিতে ভাসতে দেখে তার সঙ্গীরা পরিবারের লোকজনদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে এসে সাঈদকে উদ্ধার করে নিকটস্থ একটি হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত বলে ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.