
মো: এরশাদ আলী, হাটহাজারী, চট্টগ্রাম: হাটহাজারী-অক্সিজেন মহাসড়কে ধোপার দীঘির পাড় সংলগ্ন জমজম সি,এন,জি স্টেশনে গ্যাস নিতে আশা অপেক্ষমান সি,এন,জি ট্যাক্সির লাইনের উপর দিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তি দোকানের উপর আঘাত করে। এতে তিনজন গুরুতর আহত হয় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
ঘটনাস্থলে ক্ষুব্ধ এলাকাবাসি জানান, অবৈধভাবে মহাসড়ক দখল করে জম জম সি,এন,জি পাম্পে গ্যাস নিতে আসা গাড়ীর কারনে দুর্ঘটনা হয়েছে। এ জম সি, এন, জি পাম্পের কারনে প্রতিনিয়ত ছোট-বড় অনেক দূর্ঘটনা ও বিসৃংখলা সৃস্টি হয়।
এতে দূর্ঘটনা এবং বিসৃংখলা প্রতিরোধ করার জন্য হাটহাজারী মডেল থানার আইন সৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবসময় উপস্থিত থাকেন। এরপরেও প্রতিনিয়ত দূর্ঘটনা ও বিসৃংখলা বন্ধ হচ্ছে না।