Thursday, September 24

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ১ এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪

0

চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় এইচ.এস.সি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরার পথে সড়ক দুর্ঘটনায়তুষার হৃদয় (হৃদয় দাশ) (১৮) নামের ১ পরীক্ষার্থী নিহত এবং ৪জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সোমবার (২রা এপ্রিল) দুপুর ২টার দিকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নাজিরহাট কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি আসছিল। পথে সরকারহাট বাজারের দক্ষিণে তাদের অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার ৫ পরীক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অতিঃ রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এই বিষয়ে নিহত তুষার হ্নদয়ের চাচা স্বপন দাশ মুঠোফোনে চমেক থেকে বিকাল ৫টার সময় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত তুষার হৃদয় (হৃদয় দাশ)’র বাড়ি হাটহাজারী গুমানমর্দ্দন ইউনিয়নের বোয়ালিয়ার মুখ ৯নং ওয়ার্ডের দাশ পাড়ার পলাশ দাশের ছেলে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.