Wednesday, August 26

হাটহাজারীর নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদল এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

0

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার গত ২৬ মার্চ হতে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। এতে গরিব, দিনমজুর, নিন্মআয়ের মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না।

এ ধরনের মানুষের সাহায্যর্থে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (১৮এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখার উদ্যোগে মধ্যবিত্ত ও অস্বচ্ছল প্রায় ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহারস্বরূপ প্রদান করেন। উপহার সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল- চাল, তেল, পেঁয়াজ, আলু, চিড়া, চোলা ইত্যাদি।

এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদল এর সাবেক যুগ্ম আহবায়ক ও নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সভাপতি এবং উত্তর জেলা ছাত্রদল নেতা এইচ এম হুজ্জাতুল ইসলাম, নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসিফুল আমিন চৌধুরি, সাধারণ সম্পাদক আরফাত আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ টুটুল, সাংগঠনিক সম্পাদক তানভীর, সদস্য- মাসুদ, মুন্না, আবির, জিয়া, আরিফসহ আরো অনেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.