Saturday, August 29

হাটহাজারী ফতেয়াবাদ কলেজে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

0

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেয়াবাদ কলেজের হল রুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও ১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গাজী শফিউল আজিম এর সভাপতিত্বে এবং ১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এস এম দিদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী এনামুল হক, ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক তানভীর আহম্মেদ চৌধুরী, চসিক ওয়ার্ড সি-ইউনিট আওয়ামীলীগের সভাপতি মহসিন চৌধুরী, ১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সফি।
এছাড়া চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজী আলী আকবর, আব্দুর রহমান, গাজী ইউনুস, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর বাবুল, গাজী নেজাম, জাকির হোসেন, মাজহার, আবুল হাশেম কাজল, গাজী তৈয়ব, গাজী মহিউদ্দিন, এনাম, কামাল হোসেন, মামুন, ফারুক, হাসান মনি, ফয়সাল, হাসান, লাভলু, বিজয়, রাজু, শহীদ, শাহেদ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.