সরওয়ার কামাল: হাটহাজারী মাদরাসার মাহফিল উপলক্ষে আজ ২ রা জানুয়ারী, সন্ধ্যা ৭ টায় জামিয়ার দারুল হাদীছ মিলনায়তনে চট্টগ্রামের এলিট পার্সন, সাংবাদিক ও পেশাজীবীদের আপ্যায়নের উদ্দেশ্যে জামিয়া কর্তপক্ষ এক নৈশভোজের আয়োজন করেছেন।
এতে উপস্থিত হয়েছেন কলেজ, পৌরসভা, থানা, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, হাই স্কুল ও ব্যাংকসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও অফিসারবৃন্দ।
তারা প্রথমে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন এবং মাসিক মুঈনুল ইসলামের জানুয়ারী ২০১৮ সৌজন্যসংখ্যা গ্রহণ করেন।
এ ছাড়াও ননৈশভোজে উপস্থিত হয়েছেন- হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, হাটহাজারী থানার এসিল্যান্ড, ন্যাশনাল নিউজ সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবীর, নিউজ বিবিসি সম্পাদক মনজুরুল ইসলাম, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির এর অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল কবীর, দৈনিক ইত্তেফাক এর আতাউর রহমান মিয়া, দৈনিক পূর্বকোণ এর জাহাঙ্গীর ভাই, দৈনিক যুগান্তর এর আবু তালেব ভাই, আমাদের সময় প্রতিনিধি আজিজুল ইসলাম, নয়া দিগন্তের আবুল বাশার ভাই, দৈনিক সংবাদের জিয়াউল হক চৌধুরী, মুক্ত খবর ডটকমের রাশেদুল আজিজ, দৈনিক ইনফো বাংলার বুরহান উদ্দিন, হাটহাজারী বার্তার সম্পাদক আবু শাহেদ ভাই, মুহাম্মদ আলী, প্রথম আলোর মনসুরসহ আরো অনেকেই।