Tuesday, August 25

হাতীবান্ধার চরাঞ্চলে যুবলীগের ফ্রী মেডিকেল ক্যাম্প

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
তিস্তা চরাঞ্চলের বন্যা দূর্গত মানুষদের চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌছে দিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পূর্ব হলদিবাড়ি চরাঞ্চলে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় প্রায় সাড়ে ৩’শ রোগীকে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে ৩৯ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ডা. মোঃ আব্দুল্লাহ্ আল তানভীর তালুকদার (এমবিবিএস) এর নেতৃত্বে ডা. আহসান হাবিব সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র শাহ্ ও মোঃ আলম বন্যা দূর্গত এলাকার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল আলম শাহদাত, আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম শাহিনসহ যুবলীগের নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.