Wednesday, September 9

হাতীবান্ধায় আওয়ামীলীগের মতবিনিময় সভা

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেয়া বেগমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, আলিমুদ্দিন সরকারী কলেজের অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, উপজেলা কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া, সিঙ্গিমারী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সম্পাদক নুরিফা আক্তার মনি প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.