লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্বাছ আলী মিয়া, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক বরকত হোসেন, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা মহিলালীগের সম্পাদক রশিদা বেগম, সাবেক ছাত্রলীগ সভাপতি রওশন হাবিব খান মানিক, জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, আব্দুস ছামাদ, যুব মহিলালীগের আহ্বায়ক শারমিন আক্তার সাথী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জরজিস আলম দরদী, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক এলিজা বেগম।