লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০১৯ উপলক্ষ্যে দুদক পতাকা উত্তেলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় হাতীবান্ধা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মহিলা কলেজের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়কে মানববন্ধন ও কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিমা সুলতানা, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক, উপাধ্যক্ষ জিনাত ইখতার জাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, আলিমুদ্দিন সরকারী কলেজের প্রভাষক আনিছুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ।