লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৬’শ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ সারা দিন বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘরে এ ত্রাণ বিতরণ করেন।
এ সময় মাহমুদুল হাসান সোহাগ বলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করছেন।
তিনি আরো বলেন, আমরা তার উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।