Friday, August 21

হাতীবান্ধায় আ’লীগ নেত্রীর নেতৃত্বে মুক্তিযোদ্ধার পুকুর দখল

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় আমিনা বেগম নামে মহিলা আওয়ামীলীগের এক সভানেত্রীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার পুকুর দখল ও বেড়া ভাংচুরের অভিযোগ উঠেছে।

শনিবার সকালে ওই নেত্রীর নেতৃত্বে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের পুকুর দখল করে পুকুরের চার পাশের বেড়া ভাংচুর করা হয়। আমিনা বেগম ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উত্তর বিছনদই এলাকার আব্দুস ছাত্তারের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা রেলওয়ে স্টেশনের পিছনে দক্ষিণ গড্ডিমারী এলাকায় বাংলাদেশ রেলওয়ের একটি পুকুর নিয়ে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও সাবেক সেনা সদস্য আশরাফ আলীর মধ্যে বেশ কিছু দিন ধরে দ্ব›দ্ব চলে আসছে। ইতোমধ্যে পুকুরের চার পাশে টিনের বেড়া দিয়েছেন মৃত ভোলা পাইকারের পুত্র বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।

শনিবার সকালে সাবেক সেনা সদস্য আশরাফ আলীর স্ত্রী সাদিয়া আরফিন ও শ্বাশুড়ী মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আমিনা বেগম ওই পুকরের বেড়া গুলো ভাংচুর করেন। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর আগে শুক্রবারও ওই পুকুর দখলের চেষ্টা করেন সাবেক সেনা সদস্য আশরাফ আলী। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন।

তবে পুকুর দখল ও বেড়া ভাংচুরের অভিযোগ অস্বীকার করে মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আমিনা বেগম জানান, ওই মুক্তিযোদ্ধাই আমার মেয়ে-জামাইয়ের পুকুর অবৈধ ভাবে দখল করে বেড়া দিয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ সড়ে জমিন তদন্ত করে এসেছে। এ বিষয় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.