Monday, August 17

হাতীবান্ধায় ইমাম মুয়াজ্জিন পেল  প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

0
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ৪শ’ ৬৩টি মসজিদের ঈমাম মুয়াজ্জিন পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এ ঈদ উপহার হিসেবে মসজিদ প্রতি ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, পিআইও ফেরদৌস আহমেদ ও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আমজাদ হোসেন প্রমুখ। 
এসময় বক্তাগন বলেন, করোনা ভাইরাসের প্রাদুভাবে কর্মহীন হয়ে পড়া ঈমাম মুয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত মসজিদ প্রতি ৫ হাজার টাকা সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.