Monday, August 17

হাতীবান্ধায় করোনায় আক্রান্ত এক নারী, ২১ বাড়ি লকডাউন

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এই প্রথম এক নারীর দেহে করোনা সনাক্ত হয়েছে। এ ঘটনায় ২১ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুমিল্লা ফেরত এক নারীর নমুনা পরীক্ষায় করোনা রোগ সনাক্ত হয়েছে। এ কারণে ওই নারীর বাড়ির পাশাপাশি ২১ বাড়ি লকডাউন করা হয়েছে। এতে আতংকিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নাঈম হাসান বলেন, করোনা সনাক্ত হওয়া নারীর শারিরীক অবস্থা এখন পর্যন্ত ভাল রয়েছে। তাকে আলাদা ঘরে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.