Saturday, August 22

হাতীবান্ধায় কর্মহীনদের পাশে ডিফেন্ডারস অব হাতীবান্ধা

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে ‘ডিফেন্ডারস অব হাতীবান্ধা’র ব্যানারে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও কর্মহীন পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে লালমনিরহাটের হাতীবান্ধায় ২৭৮ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম মাসুম, ইবনে মিজান কোয়েল, সফিক হাসান, জাকির হোসেন, সেলিম, রেজাউল করিম রুমন, শরিফুল ইসলাম প্রমুখ।

রাফিউল হোসেন সম্পদ জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল,২ কেজি আলু, ১ কেজি আটা, ৫০০ এমএল তেল, ১ কেজি লবণ, ২ টি সাবান।

সংগঠনের প্রধান সমন্বয়ক মাজেদুর রহমান মামুন বলেন, যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াব। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানদেরকে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.