Sunday, September 6

হাতীবান্ধায় গণসংযোগে ব্যস্ত সাথী

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে এবারের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন সুলতানা সাথী। যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থী ঘোষনা দেন জেলা রিটার্নি কর্মকর্তা।

এবারে কলস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
গনসংযোগকালে সাথী বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজন জনসচেতনতা। এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পরিবার পরিজনের দুঃচিন্তার কারন হয়েছে। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়েছে। আপনাদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে পাড়া ও মহল্লায় মহল্লায় গিয়ে নিজ উদ্যোগে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজে উদ্যোগী হব। এছাড়াও শিশু বিবাহ রোধ, শিক্ষার গুনগত মান উন্নয়নসহ নানা জনহিতকর কাজ করে আপনাদের দৃষ্টি আকর্ষন করতে ভূমিকা রাখবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.