
লালমনিরহাট প্রতিনিধি: হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীরা উপজেলার সর্বত্র গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গ্রাম, পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।
উপজেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি মশিউর রহমান মামুন ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দিন-রাত ব্যাপক ভাবে গণসংযোগ করছেন। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি তার নিজস্ব নানা কৌশলে উপজেলার সর্বস্তরে গণসংযোগ করে যাচ্ছেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অংগ্রহণ করেছেন। এদের মধ্যে হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের জনগন ও তরুন সমাজের পছন্দের প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন মশিউর রহমান মামুন। ইতি মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় চা চক্র ও গনসংযোগ করে যাচ্ছেন। সর্বস্থরের সাধারন জনগনের দাবী এ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখার লক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে মশিউর রহমান মামুনকে ঘোড়া মার্কার ভোট দিয়ে সাধারণ জনগনের উন্নয়নে কাজ করার সুযোগ দেয়া হোক।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মামুন বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই মাদকমুক্ত হাতীবান্ধা উপজেলা গড়ার লক্ষে ও জনগণের উন্নয়নে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।