Friday, September 4

হাতীবান্ধায় চেয়ারম্যান প্রার্থী সরওয়ার খানের মতবিনিময় সভা

0

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমার পিতা হাতীবান্ধা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। যে কারনে আমি জন্মগত ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি দীর্ঘ ৩৯ বছর আওয়ামীলীগের বিভিন্ন পদ-পদবীতে দায়িত্ব পালন করে হাতীবান্ধার সকল উন্নয়নে ভুমিকা রাখছি। এ জন্য আমিই আওয়ামীলীগ ও হাতীবান্ধার জনগনের যোগ্য প্রার্থী বলে মনে করি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবো এবং আমার বিশ্বাস দল আমাকেই মনোনয়ন দিবেন। যদি দল মনোনয়ন না দেয় তবুও আমি নির্বাচন করবো। নির্বাচন থেকে সড়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে হাতীবান্ধাকে পৌরসভায় রুপান্তরসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও বাল্য বিবাহ, মাদক মুক্ত সমাজ তৈরীতে কাজ করবো

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.