Thursday, August 20

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে শামিম হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বড়খাতা দোলাপাড়া এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষে শামিম সহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। নিহত শামিম হোসেন ওই এলাকার আমিনুর রহমানের পুত্র।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আব্দুর রহমান ও সফিয়ার রহমানের মধ্যে। এরই জের ধরে গত ২৯ নভেম্বর সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া এলাকায় সফিয়ার রহমান ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ জোর পূর্বক জমি দখলের উদ্দেশ্যে জমিতে হালচাষ করতে থাকে। এ সময় আব্দুর রহমান, শামসুল হক ও শামিম হোসেনসহ কয়েকজন বাঁধা দিতে আসলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শামিম হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শামিমের মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২ টি মামলা হয়েছে। পুলিশ ২ জনকে আটক করে জলে হাজতে প্রেরণ করেছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.