লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা এম জি মোস্তফা’র স্ত্রী রেহেনা খাতুন শিল্পীকে সভাপতি ও আরিফ শাহরিয়ার সিজারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়। নারী নেত্রী রেহেনা খাতুন শিল্পী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রাণচা ল্য দেখা দিয়েছে।
নতুন কমিটি’র সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার বলেন, উপজেলা জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের সাথে আলোচনা করে বর্ধিত সভার মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। ওই কমিটি’তে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা এম জি মোস্তফা’র স্ত্রী রেহেনা খাতুন শিল্পীকে সভাপতি করা হয়েছে। সাবেক কেন্দ্রীয় নেতা এম জি মোস্তফা আমাদের সাথে থাকবেন এবং দলকে সুসংগঠিত করতে ভুমিকা রাখবেন। রেহেনা খাতুন শিল্পী সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় দল আরো সুসংগঠিত হবে বলে আমরা মনে করছি।