হাতীবান্ধায় জাপার ২ হাজার নেতাকর্মীর আ’লীগে যোগদান

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় কেন্দ্রীয় নেতা ও জাপার সাবেক উপজেলা সভাপতি এমজি মোস্তফার নেতৃত্বে ২ হাজার নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপির হাতে ফুলের নৌকা উপহার দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামীলীগে যোগ দেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহ্মুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক শ্যামল, জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, সদ্য আওয়ামীলীগে যোগদানকারী সাবেক কেন্দ্রীয় নেতা ও জাপার সাবেক উপজেলা সভাপতি এমজি মোস্তফা, সাবেক সহ সভাপতি বজলার রহমান, সাবেক সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংবাদিক কাজী আলতাব হোসেন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.