Monday, September 21

হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৬ জন গ্রেফতার

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা জুয়ার খেলার অপরাধে সিঙ্গিমারী ইউনিয়ন বিএনপি’র সম্পাদক আব্দুল মোতালেবসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার দীঘির হাট এলাকা ও পশ্চিম হলদিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম জি মোস্তফার ছোট ভাই বিএনপি’র ইউনিয়ন সম্পাদক আব্দুল মোতালেব, হাতীবান্ধা হাসপাতালের কর্মচারী ও ধুবনী গ্রামের আজিজার রহমানের পুত্র ফজলার রহমান, দঃ গড্ডিমারী গ্রামের আছানতুল্লাহ ডেম্বুর পুত্র শফিকুল ইসলাম শফি, নুরুল হকের পুত্র জয়নুল আবেদীন, পশ্চিম হলদিবাড়ী এলাকার সরমত আলীর পুত্র সেকেন্দার আলী ও দক্ষিণ পারুলিয়ার ছকর উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.