Monday, September 14

হাতীবান্ধায় দূর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজে গরীব ও মেধাবী ১শ’ ২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা ও স্কেল এবং ২২ জনের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।
কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলুর সভাপতিত্বে হাতীবান্ধা মহিলা কলেজ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ নূরজ্জামান, সম্পাদক আব্দুস ছালাম, মহিলা কলেজ উপাধ্যক্ষ জিনাত ইখতার জাহান, নওদাবাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম ও প্রেসক্লাব সম্পাদক নূরল হক প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.