Saturday, September 12

হাতীবান্ধায় নবজাতকের মরদেহ উদ্ধার

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক ভাবে ওই নবজাতকের পরিচয় শনাক্ত করা যায়নি।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়খাতা রেলস্টেশনের পিছনে ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জনান, সকালে তারা পলিথিন ব্যাগে মোড়ানো শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা থানা ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের বয়স এক দিন হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.