Saturday, August 22

হাতীবান্ধায় নিরাপদ সড়ক তৈরীতে পুলিশের লিফলেট বিতরণ

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়ক তৈরী চেষ্টায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের পক্ষ থেকে লিপলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে ওই উপজেলার মেডিকেলসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পুলিশের পক্ষ থেকে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় মটর সাইকেল চলাচলে হেলমেট ব্যবহার, বড় গাড়ী চলাচলে সিট বেল্ট ব্যবহার ও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও ট্রাফিক পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.