Sunday, September 6

হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরী দায়ে কারখানা মালিকের জেল

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরীর দায়ে মক্কা বেকারী নামে একটি রুটি কারখানা মালিককে ২ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ওই বেকারীর মালিক মামুনুর রশিদ মামুন (৩৮) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল-হাজতে প্রেরণ করেন। মামুনুর রশিদ মামুন ওই উপজেলার দঃ গড্ডিমারী গ্রামের মোখলেছার রহমানের পুত্র বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের নেতৃত্বে মক্কা বেকারী নামে ওই রুটি-বিস্কুটের কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভেজাল খাদ্য তৈরীর পাশাপাশি পচা ও বাসী খাদ্যদ্রব্য রাখাসহ খাদ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের দায়ে বেকারী মালিক মামুনুর রশিদ মামুনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্ত মামুনকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.