লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এ্যশোসিয়েশনের উপজেলা সাধারন সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা সিএইচসিপি এ্যাশোসিয়েশন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড়খাতা এলাকায় সিএইচসিপি’র অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এ্যশোসিয়েশনের সভাপতি আঃ রাজ্জাক সুমনের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা এ্যশোসিয়েশনের সাঃ সম্পাদক মাহবুব জামান সরকার, সহ সভাপতি শাহজাহান আলী, উপজেলা সহ সভাপতি আরেফা খাতুন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এ্যশোসিয়েশনের উপজেলা সাধারন সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারী ঘর ও সোলার প্রদান করে অর্থ আত্মসাতের অভিযোগটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সামাজিকভাবে ও কর্মক্ষেত্রে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমরা উক্ত অভিযোগ এবং প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাচ্ছি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর ‘হাতীবান্ধায় যুবলীগ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়।