Sunday, August 16

হাতীবান্ধায় লকডাউন ২১ পরিবারের মাঝে আদর্শ স্কুলের খাদ্য সামগ্রী বিতরণ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় করোনায় আক্রান্ত রোগী শম্পা বেগমের বাড়িসহ লকডাউনে থাকা ২১ টি পরিবারের মাঝে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৯ মে) বিকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫নং ওয়ার্ডে লকডাউনে থাকা ২১ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবন, বিস্কুট, সাবান।

হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এমজি মোস্তফা জানান, আমাদের বিদ্যালয়ের উদ্যোগে যতটুকু সম্ভব সহযোগীতা করেছি। লকডাউনে থাকা অবস্থায় ওই পরিবার গুলোর মাঝে আরও যতটা সম্ভব সহযোগীতা করা হবে। সেই সাথে সমাজের বৃত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.