Thursday, September 17

হাতীবান্ধায় স্কুল মাঠ দখলের চেষ্টা : হামলায় ২ শিক্ষক আহত

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার বাধা দিতে গিয়ে সহিদুল ইসলামের লোকজনের হামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক আহত হয়েছে।

বুধবার(০৩ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব মধ্য গড্ডিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, বুধবার দুপুরে হঠাৎ করে স্থানীয় সহির উদ্দিনের পুত্র সহিদুল ইসলাম ও তার লোকজন বিদ্যালয় মাঠ নিজের জমি দাবী করে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাদের হামলায় আমি ও সহকারী শিক্ষক মোকছুদার রহমানসহ কয়েকজন শিক্ষর্থী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সহিদুল ইসলাম বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষকরা তাদের উপর হামলা করেছে।

ওই বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিদ্যালয়ের মাঠ দখলের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.