Sunday, September 13

হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার মধ্য রাতে ওই উপজেলার গেন্দুকুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। আমজাদ হোসেন উপজেলার গেন্দুকুড়ি গ্রামের মৃত জমসের উদ্দিনের পুত্র।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, নাশকতা মামলায় আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.