Friday, August 28

হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাইম ব্যাংকের ম্যানেজার নিহত

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সড়ক দূর্ঘটনায় প্রাইম ব্যাংকের হাতীবান্ধা শাখার ম্যানেজার শাহিন সাহেদ (৩৮) নামে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (০১ জানুয়ারী) সকালে উপজেলার আমতলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহিন সাহেদ জয়পুরহাট জেলার চক গোপাল এলাকার মৃত শামসুদ্দিনের পূত্র ও প্রাইম ব্যাংকের হাতীবান্ধা শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে হাতীবান্ধা আমতলা বাজার এলাকায় বুড়িমারী গামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.