লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া কর্মহীন শ্রমিকদের মাঝে মরহুম জয়নুল আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার (২৩ মে) দিনভর উপজেলার টংভাঙ্গা, ভেলাগুড়ি ও গড্ডিমারী এলাকায় উক্ত ফাউন্ডেশনের পক্ষে শাহেদুজ্জামান কোয়েলের অর্থায়নে ৭০০ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন সমাজ সেবক, জেএএস গ্রুপের পরিচালক প্রকৌশলী শাহ্জাদ ফেরদৌস বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, নওদাবাস ইউনিয়ন বিএনপির আহবায়ক আমিনুর রহমান, গড্ডিমারী যুবদল সভাপতি জাহিদুল ইসলাম, যুব নেতা জুয়েল, শ্রমিক নেতা কাঞ্চন প্রমুখ।
এ সময় সকলের কাছে সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদীন ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন। এবং করোনা পরিস্থিতে অসহায়দের পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান সাবেক সাংসদ পূত্র ও সমাজ সেবক শাহ্জাদ ফেরদৌস বাবু। সেই সাথে বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন ।