লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩ হাজার পরিবার ও কালীগঞ্জ উপজেলায় ২ হাজার ৫ শত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল ও আলু বিতরণ করা হয়েছে।
গত রোববার ও সোমবার ওই দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মহীন পরিবারগুলোর মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। জেলায় হাতীবান্ধায় ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
এছাড়া হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও কালীগঞ্জের ইউএনও রবিউল হাসান শুরু থেকে বাড়ি বাড়ি গিয়েও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বলেন, হাতীবান্ধা উপজেলায় আজসহ এ পর্যন্ত ৮ হাজার ৩ শত পরিবার ও কালীগঞ্জ উপজেলায় ৭ হাজার ৬ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এছাড়া হাতীবান্ধা উপজেলায় আরো ২৫ টন ও কালীগঞ্জ উপজেলায় আরো ২০ টন চাল ও আলু বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের প্রস্তুতি চলছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, জেলায় ইতোমধ্যে ৪৪৫ টন চাল বিতরণ করা হয়েছে। আরো ১ শত ৩৩ টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।