Wednesday, September 9

হাতীবান্ধা নিরাপদ বিদ্যালয়ের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে- “নিরাপদ বিদ্যালয় প্রকল্পের কার্যক্রম” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মনবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর আবু বক্কর সিদ্দিক, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, এসকেএস ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক নূরল হক প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.