Thursday, September 3

হাতীবান্ধা প্রেসক্লাব সদস্য সচিবের পিতার ইন্তেকাল, স্থানীয় প্রেসক্লাবের শোক

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক হোসেনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাফিজিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে এ্যাজমা জনিত রোগে হাতীবান্ধা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তিনি উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র। মৃতকালে স্ত্রী, ৫ ছেলে ২ মেয়ে, আত্মিয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

হাতীবান্ধা প্রেসক্লাব এক শোক বার্তায় মরহুমের আত্মার মাখফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.