Thursday, August 27

হাতীবান্ধা মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
“ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর ও আশপাশের বাজারে পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় মসক নিধনের লক্ষে আশপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়, ডেঙ্গু পতিরোধে জনসচেতনতা মূলক র্যালী ও লিফলেট বিতরন করেন নির্বাহী কর্মকর্তা ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুকসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলার সর্বস্তরের মানুষ, পরিচ্ছন্নতা অভিযান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ডেঙ্গুর প্রদুর্ভাব রোধে সারাদেশের ন্যায় হাতীবান্ধাতেও আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে আলোচনা করেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটি পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে পারবো সকলের সহযোগীতায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.