Friday, July 31

হারিরি সঙ্কট: সৌদি আরবের উত্তর দাবি লেবাননের প্রেসিডেন্টের

0

ক্যারিয়ারের শেষ লগ্নে সাবেক ক্রিকেটারদের বাজে সমালোচনার শিকার হতে হচ্ছে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। নিউজিল্যান্ড সিরিজ শেষে মাসখানেক ছুটিতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

সেই সুযোগে দুবাইয়ে খুলে ফেললেন ক্রিকেট অ্যাকাডেমি। শনিবার উদ্বোধন হয়েছে প্রতিষ্ঠানটির। সেই উদ্বোধনী অনুষ্ঠানেই সমালোচকদের জবাব দিলেন তিনি।
ধোনির কি টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো উচিত? ভি ভি এস লক্ষণ, অজিত আগরকারের মতো ক্রিকেটাররাও এই নিয়ে ধোনির বিপক্ষে মুখ খুলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যথারীতি উঠে এল এই প্রশ্ন। জবাবে ধোনি তার স্বভাবসুলভ নম্রতা বজায় রেখে বললেন, ‘সবার নিজস্ব মতামত আছে। আমার কিছু বলার নেই। ‘

ধোনি সমালোচনা যেমন উড়িয়ে দিচ্ছেন, তেমন পাশেও পাচ্ছেন দলের অধিনায়ক থেকে শুরু করে কোচ রবি শাস্ত্রীকেও। দুজনেই আগ্রাসী রূপে ধোনির পাশে দাঁড়িয়েছেন।

কোহালি বলেছেন, ধোনিকে অহেতুক আক্রমণ করা হচ্ছে। তিনি আরও বলেছেন, ধোনির সমালোচনা করা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে!
আর শাস্ত্রী তুলোধনা করেছেন সমালোচকদের। বলেছেন, ‘দেখে মনে হচ্ছে, ঈর্ষান্বিত কিছু ব্যক্তি ধোনির পতন দেখার জন্য বসে রয়েছে। অপেক্ষায় রয়েছে কবে ধোনির একটা-দুটো খারাপ ম্যাচ যাবে। আমিও টিভিতে কাজ করেছি। ওখানে প্রশ্ন করা হয়, উত্তরও দিতে হয়। টিভিতে শোটা চালাতে হবে তো। ‘

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.