Wednesday, September 16

হালিশহরে নির্মাণাধীন দশতলা ভবন থেকে পড়ে দু’শ্রমিক নিহত

0

চট্টগ্রাম মহানগরীর বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) দক্ষিণ রিজিয়ন হেড কোয়ার্টারে নির্মাণাধীন দশতলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন- তোফাজ্জল হোসেন (১৮) ও কিশোরগঞ্জ জেলার দামপাড়া পূর্বহাতি এলাকার আবু তাহেরের ছেলে মো. কাওসার আলম একই জেলার মো. জসিমের ছেলে তোফাজ্জল হোসেন (১৭)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যার দিকে নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে ওই দুজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক জানান, রাতে হালিশহর থেকে আহত দুইজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.