Tuesday, September 8

হাসপাতালে ভর্তি হাসানুল হক ইনু

0

বুকে ব্যাথা অনুভব করায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউ তে ভর্তি হয়েছে।
সোমবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। প্রথমে তাকে কয়েক ঘণ্টা আইসিইউতে রাখার পরে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু জয়ী হন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদের একাংশের নেতা। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। তিনি এর আগে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.