হাসপাতালে রোগীর মৃত্যুর পর তার চিকিৎসা খরচ না দিতে পারলে ওই মৃত ব্যক্তির মরদেহ জিম্মি করে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এই রায় দিয়েছেন।
রিট আবেদন করা আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।