Wednesday, August 26

হাসিনা মহিউদ্দিনকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার বিষয়ে যা বললেন মেয়র নাছির

0

প্রতিনিধি সম্মেলনের মঞ্চ থেকে চট্টগ্রামের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির কর্তৃক সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষতাসীর আওয়ামী রাজনীতিতে উত্থাল চলছে।

রবিবার নগরীর পাচঁলাইশস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগের ৬ জেলার প্রতিনিধি সম্মেলন চলাকালে আ জ ম নাছির মহিলা নেত্রী হাসিনা মহিউদ্দিনসহ কয়েকজন দলীয় নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। এর পর থেকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলে আসছে।

সোমবার দিনভর নগরীতে সভাসমাবেশ মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রয়াত মহিউদ্দিন অনুসারীরা। তারা এ ন্যাক্কাজনক ঘটনার জন্য আ জ ম নাছির উদ্দিনকে ক্ষমা চাইতে বলেছেন এবং এর জন্য ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছেন।

মূলত এই ইস্যুতে নগর আওয়ামী লীগের দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধ আবারও চাঙ্গা হয়ে উঠেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.