আব্দুল্লাহ আল নোমান (শুভ): হিউম্যান রাইট লিগ্যাল এইড সোসাইটি কতৃক আয়োজিত চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বিকাল ৪টার দিকে চট্টগ্রাম বড়পুলে রাজ মুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির সভাপতি মো: সেকান্দার।
ইফতার মাহফিলে উপস্থিতি ছিলেন বিভাগীয় কোঃ অর্ডিনেটর প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, মহানগর কমিটির সভাপতি মো: সেকান্দার, সাধারণ সম্পাদক কারিমা বেগম বিজলী, সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান, অর্থ সম্পাদক মো: তারেকুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাহাদ্দির আলম, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি তামান্না মিতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক সালমা(অনামিকা) তথ্য সম্পাদক ও রাশিদা, বেবী, সাথী, সজিব চৌধুরী, মিজানুর রহমান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাস মাহে রমজানে মানবতার সেবায় কাজ করার আহŸান জানান।