Sunday, August 16

হিজরা সম্প্রদায়ের পাশে সিএমপি

0

সুবিধাবঞ্চিত হিজরা সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই সম্প্রদায়ের ২৫০ মানুষের মাঝে আজ ত্রাণ বিতরণ করে সিএমপি দক্ষিণ বিভাগ। আজ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসব ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘হিজরা সম্প্রদায়ের ২৫০ মানুষকে ত্রাণ দেওয়া হবে। আজ নব জাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ফাল্গুনী হিজড়ার মাধ্যমে ২০ পরিবারের ব্যক্তিদের হাতে ত্রাণ তুলে দেয়া হয় এবং অবশিষ্ট পরিবারের মাঝে রাত্রিবেলা গাড়ীযোগে পৌঁছে দেয়া হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.