Tuesday, August 4

হেডফোন জ্যাক বাদ দেয়ার সিদ্ধান্ত স্যামসাংয়ের

0

অ্যাপলের পথ ধরে এবার স্যামসাংও ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সামনের বছরগুলোতে তারা বাজারে আনতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ১০ ও গ্যালাক্সি নোট ১১।

দুটি ফোনেই ৩.৫ এমএম হেডফোন জ্যাক বাদ দেয়া হতে পারে।
এর বদলে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি হ্যান্ডসেটগুলোতে ওয়্যারলেস হেডফোন বা ইউএসবি-সি এয়ারবাডসের ব্যবহার দেখা যাবে।
এছাড়াও কোরিয়ান সংবাদমাধ্যম ইটিনিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালের শেষ ভাগের পর থেকে বাজারে যেসব ফোন ছাড়া হবে সেগুলোর কোনোটিতেই থাকবে না ৩.৫ এমএম হেডফোন জ্যাক।

এ তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০ প্লাসই হবে স্যামসাংয়ের শেষ হেডফোন জ্যাক সমৃদ্ধ ফোন। হেডফোন জ্যাক বাদ দেয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি স্যামসাং।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.