নিজস্ব প্রতিবেদক: হোটেল আগ্রাবাদ লিমিটেডের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম সবদার আলী’র ৫২ তম মৃত্যুবার্ষিকীতে চারদিনব্যাপী কর্মসূচী পালন করবে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ। এ উপলক্ষে ১৪ জুলাই রবিবার হোটেলের কর্ণফুলী হলে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৫ জুলাই সোমবার মরহুম সবদার আলী এর জন্মস্থান জয়পাড়ায় মিলাদ মাহফিল, খতমে কোরআন, এবং দোয়া মাগফিল এর আয়োজন করা হয়েছে । ১৬ জুলাই মংগলবার বাদ আছর আগ্রাবাদ হোটেল এর কর্নফুলী হলে অনুষ্ঠিত হবে মরহুমের স্মরণে দোয়া ও স্মরণ সভা।
১৭ এপ্রিল বুধবার বাদ যোহর সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরন এবং মরহুম এর কবর জেয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে হোটেল স্টাফদের জন্য দুপুরের খাবারের আয়োজন হবে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ ও মরহুমের পরিবারবর্গ।