Wednesday, August 19

হোম কোয়ারেন্টাইন এ থাকা প্রবাসীরা কঠোর নজরদারিতে

0

সরওয়ার কামাল জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা যেন বাইরে ঘোরাফেরা করতে না পারে সে জন্য পাহারার ব্যবস্থা করা হয়ে। এলাকার চৌকিদার তথা গ্রাম পুলিশগণ এই পাহারাদারির কাজে নিযুক্ত আছেন।

উপজেলার ১৮টি ইউনিয়নের হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের উপজেলা প্রশাসন, থানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ইউনিয়ন পরিষদ থেকে নজরদারিতে রাখা হয়েছে। বেশ কিছু প্রবাসী প্রশাসনিক আইন অমান্য করায় এই ব্যবস্থা নিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন।

চকরিয়া উপজেলায় আগত প্রবাসীদের প্রতি অনুরোধ হোম কোয়ারেন্টাইনে মেনে চলার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চকরিয়া উপজেলা ইউএনও নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.