Saturday, September 26

০৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানঃ ০৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০২ আসামী গ্রেফতার। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানঃ ০৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০২ আসামী গ্রেফতার। 

বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বিএড কলেজ এর পার্শ্বে ছফেয়া নুর ভবনের গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ০৬(ছয়) হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০২ আসামীকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী ১) মোঃ জুবাইর(২৪), পিতা-মোঃ কাছিম, মাতা-সানজিদা বেগম, সাং-ইসলামাবাদ, ৮নং ওয়ার্ড, কবির ভিলার পাশে, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২) মোঃ ইমরান(৩১), পিতা-মোঃ ছিদ্দিক, মাতা-মলিকা আক্তার, সাং-বড় হাবিবা পাড়া, ৮নং ওয়ার্ড, কালা চাঁদ এর বাড়ীর পাশে, থানা-টেকনাফ, জেলা-টেকনাফ।

১১ নভেম্বর ২০১৭ইং তারিখ রাত ১১.৪৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) জনাব মির্জা সায়েম মাহমুদ ও পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এসআই/আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন বিএড কলেজ এর পার্শ্বে ছফেয়া নুর ভবনের গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ০৬(ছয়) হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলাধীন টেকনাফ থানা এলাকা হতে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া চট্টগ্রাম শহরে বেশী দামে বিক্রি করিয়া আসিতেছিল বলিয়া স্বীকার করে। 

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.